নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ি থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবির পুরনো ধারার তিন জনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতদের কাছ থেকে দশ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে।
সোমবার রাতে যাত্রাবাড়ির কাজলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, রাশেদুর রহমান ওরফে সুমন (২৪), শাহিদুল ইসলাম ওরফে শিপন (২৩) ও বাবু হাওলাদার ওরফে হোসেন (২৮)। গ্রেফতারকৃতরা রাজধানীসহ আশপাশের এলাকায় ডাকাতি করত। ডাকাতির কাজে ব্যবহৃত বোমা তৈরির জন্য উদ্ধারকৃত বিস্ফোরকগুলো মজুদ করেছিল। ডাকাতি থেকে সংগৃহীত অর্থ ও মূল্যবান দ্রব্য বিক্রির টাকা সংগঠনের কাজে ব্যয় করতো তারা।

Be the first to comment on "জেএমবির তিন জন গ্রেফতার"