শিরোনাম

জেসুসের নৈপূণ্যে ম্যান সিটির নাটকীয় জয়

নিউজ ডেস্ক : দারুণ ছন্দে থাকা ব্রাজিলের তারকা ফুটবলার গাব্রিয়েল জেসুসের নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় জয় পেল ম্যানচেস্টার সিটি। সোয়ানসি সিটির বিপক্ষে এদিন জোড়া গোল করলেন জেসুস। তার একক নৈপূণ্যে ২-১ গোলে ম্যাচ জিতে নেয় পেপ গার্দিওলার শিষ্যরা। ২১ জানুয়ারি অভিষেকের পর থেকে চার ম্যাচে এই নিয়ে তিনটি গোল করলেন জেসুস। এই সময়ে সতীর্থদের দিয়ে দুটি গোল করান তিনি।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দলকে দারুণ সূচনা এনে দেন জেসুস। ১১তম মিনিটে বাইলাইন থেকে দাভিদ সিলভার বাড়ানো বল এক ডিফেন্ডারের পায়ে লেগে কিছুটা উপরে উঠে যাওয়ার পর দারুণ শটে বল জালে পাঠান জেসুস। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে গোলরক্ষকের নৈপুণ্যে বেঁচে যায় ম্যান সিটি। বাঁ-দিক থেকে জিলফি সিগার্ডসনের বাঁকানো ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকান উইলি কাবাইয়েরো। বল তার হাতে লেগে ক্রসবারে লাগে।

৮২তম মিনিটে ম্যাচে সমতা আনেন আইসল্যান্ডের মিডফিল্ডার সিগার্ডসন।  ডি-বক্সের বাইরে থেকে নীচু কোনাকুনি শটে দলকে সমতায় ফেরান তিনি। তখনও কেউ জানেনা যে ম্যাচের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে। অতিরিক্ত সময়ের ২য় মিনিটে দাভিদ সিলভার ক্রসে জেসুসের হেড ঠেকিয়ে দিয়েছিলেন ফাবিয়ান্সকি।  কিন্তু ফিরতি বল টোকা দিয়ে জালে ঠেলে দেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। নাটকীয় জয় পায় ম্যাঞ্চেস্টার সিটি।

 

basic-bank

Be the first to comment on "জেসুসের নৈপূণ্যে ম্যান সিটির নাটকীয় জয়"

Leave a comment

Your email address will not be published.


*