নিউজ ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। উইকেটে আছেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। প্রথম দুই ম্যাচেও আগে ব্যাটিং করেছিল টাইগাররা।
ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই জীবন পান তামিম। মোহাম্মদ নবীর বলে মিডঅনে সহজ ক্যাচ হাতছাড়া করেন অাফগান অধিনায়ক আসগর স্তানিকজাই।
এ রিপোর্ট লেখা অবধি টাইগারদের সংগ্রহ তিন ওভার শেষে বিনা উইকেটে ১৬। তামিম ৬ ও সৌম্য ৯ রানে অপরাজিত রয়েছেন।
এ ম্যাচে জয় পেলে দেশের মাটিতে টানা ছয়টি সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। সেই সঙ্গে শততম ওয়ানডে জয়ের মাইলফলক স্পর্শ করবে মাশরাফিবাহিনী।
তৃতীয় ওয়ানডের জন্য ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েন পেসার রুবেল হোসেন। তার জায়গায় ১৪ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত হন বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল।
প্রথম ম্যাচে আফগানদের ৭ রানে হারিয়ে সিরিজে লিড (১-০) নেয় টাইগাররা। পরের ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে সমতায় (১-১) ফেরে সফরকারীরা।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোশাররফ হোসেন রুবেল, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।
আফগানিস্তানের একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নওরোজ মঙ্গল, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদী, আজগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মিরওয়াইজ আশরাফ, দৌলত জাদরান, সামিউল্লাহ সেনওয়ারি।

Be the first to comment on "টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ"