শিরোনাম

টেস্ট সিরিজের মাঝেই কোহলি-আনুশকা রোমান্স!

নিউজ ডেস্ক : দেশের মাটিতে ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে কোহলির টিম ইন্ডিয়া। এর মধ্যেই দুই টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেছে ভারত।

তাই ফুরফুরে মেজাজে প্রেমিকাকে কিছুটা সময় তো দেওয়াই যায়। এই মেজাজেই গোয়ায় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন ভারতের সময়ের সবচেয়ে আলোচিত জুটি বিরাট কোহলি আর আনুশকা শর্মা।
শুক্রবার গোয়া বিমানবন্দরে এক ফ্রেমে ধরা পড়েন এই সেলিব্রিটি জুটি। এবার অবশ্য একান্তে সময় কাটাতে নয়, যুবরাজ সিং-হ্যাজেল কিচের দ্বিতীয় রিশেপশন পার্টিতে যোগ দিতেই ঝটিকা সফরে গোয়ায় আসা তাদের।

এর আগে চন্ডীগড়ে যুবরাজের মেহেদির পার্টিতে গোটা ভারতীয় দল উপস্থিত হয়েছিল। যেহেতু ভারত মোহালিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলেছিল, তাই তারা যে হাজির হবেন সেটা আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিল। পার্টির শেষে যুবরাজ সিং এবং হ্যাজেল কিচের সঙ্গে তারা একসঙ্গে ছবিও তোলেন। সেই ককটেল পার্টিতে ভাঙরা নাচেন কোহলি। আর এবার একেবারে বান্ধবীকে নিয়ে হাজির তিনি।

এ দিনের অনুষ্ঠান শেষ করেই তিনি অবশ্য মুম্বাইয়ের উদ্দেশে রওনা হবেন। সেখানেই ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলবে ভারত।

basic-bank

Be the first to comment on "টেস্ট সিরিজের মাঝেই কোহলি-আনুশকা রোমান্স!"

Leave a comment

Your email address will not be published.


*