নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে ডিবি পরিচয়ে কয়েকজন লোক তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী চৌধুরী মো. গালিব রাজিব।
তিনি বলেন, বৃহস্পতিবার হুম্মাম কাদের চৌধুরী ও তার মা ফারহাত কাদের চৌধুরী সাইবার ক্রাইম মামলায় ঢাকা মহানগর আদালতে হাজিরা দিতে যান। এ সময় ডিবি পরিচয়ে সিভিল ড্রেসের ৬-৭ ব্যক্তি তাকে গেট থেকে তুলে নিয়ে যায়। তবে তার মাকে ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে জানতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তার কিছুই জানা নেই।

Be the first to comment on "ডিবি পরিচয়ে সাকাপুত্রকে তুলে নেয়ার অভিযোগ"