শিরোনাম

তনুশ্রী চক্রবর্তী পেলেন মন্ত্রীর প্রশংসাপত্র

নিউজ ডেস্ক : শাহরুখ খান, সালমান খান, মিঠুন চক্রবর্তীর সঙ্গে একই সারিতে চলে এলেন টলিউডের অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। অগ্রিম করদাতা হিসাবে সেই দেশের অর্থ মন্ত্রনালয়ের কাছ থেকে প্রশংসাপত্র পেলেন তিনি।

নিজের টুইটারে সেই প্রশংসাপত্র পোস্ট করে এ কথা নিজেই জানিয়েছেন তনুশ্রী।
ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, “এটা পেয়ে আমি গর্বিত। ” পোস্ট দেখে খুশি নায়িকার ভক্তেরা প্রপ্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার ওয়াল।

এর আগে বেশ কয়েক বার দেশের সর্বোচ্চ অগ্রিম করদাতা হিসাবে আয়কর বিভাগের প্রশংসাপত্র পেয়েছেন মিঠুন চক্রবর্তী। শেষ দুই বছর সেই সম্মান পেয়েছেন বলিউডের দুই খান। ২০১৬-২০১৭ অ্যাসেসমেন্ট ইয়ার-এর অগ্রিম করদাতা হিসেবে তনুশ্রীকে অভিনন্দন জানিয়েছে আয়কর দফতর। স্বীকৃতি হিসাবে তাকে রাখা হয়েছে ব্রোঞ্জ বিভাগে।

basic-bank

Be the first to comment on "তনুশ্রী চক্রবর্তী পেলেন মন্ত্রীর প্রশংসাপত্র"

Leave a comment

Your email address will not be published.


*