নিউজ ডেস্ক: তুরস্কের সেনাবাহিনীর ক্ষমতা দখলের চেষ্টার মধ্যে দেশটির রাজধানী আঙ্কারায় শুক্রবার রাত থেকে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম জানিয়েছেন, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এছাড়া এ ঘটনায় ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি সশস্ত্র বাহিনীকে সেনা অভ্যুত্থানকারীদের ব্যবহৃত বিমানকে গুলি করে ভূপাতিত করার নির্দেশ দিয়েছেন বলে খবরে বলা হয়েছে।

Be the first to comment on "তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টায় নিহত ৪২"