শিরোনাম

দলীয় বিষয়ে কথা বলবেন আওয়ামী লীগের আরও চার নেতা

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও এখন থেকে দলের বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন দলটির আরও চার নেতা। তারা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি এবং প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

বিষয়টি নিশ্চিত করে ওবায়দুল কাদের বলেন, ”আমার একার ওপর ভীষণ চাপ পড়ে যায় বলে কথা বলার জন্য এ চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের সব বিষয়ে আমি কথা বলব এটাও হয় না। আর এ পদক্ষেপের মধ্য দিয়ে অন্যান্য নেতাদেরও কাজের পরিধি বাড়ানো হলো।”

সোমবার দলীয় এ সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ”দলের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে এ পদেক্ষপ নেওয়া হয়েছে। নেত্রী বলেছেন, আমি এই চারজনকে ঠিক করে দিলাম। এক এক বিষয় নিয়ে তারা এক এক জন কথা বলবেন।” যদিও দলীয় গঠনতন্ত্রে বিভিন্ন বিষয় কথা বলার জন্য মুখপাত্র বানানোর নিয়ম নেই।

basic-bank

Be the first to comment on "দলীয় বিষয়ে কথা বলবেন আওয়ামী লীগের আরও চার নেতা"

Leave a comment

Your email address will not be published.


*