শিরোনাম

দেশে দেশে ‘বিবাগী’ হয়ে ঘুরবেন আফ্রিদি

নিউজ ডেস্ক : বয়স এখন ৩৬। এই বয়সে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যায় সিংহভাগ ক্রিকেটারের।

কিন্তু শহীদ আফ্রিদি তার মনে এখনও আশা পুষে রেখেছেন। সম্ভাবনা না থাকলেও আশা রাখতে দোষ কি। কিন্তু আশা ধুয়ে পানি খেলে তো আর জীবন চলবে না, উপার্জন করতে হবে। সেজন্যই এখন ক্যারিবীয় ক্রিকেটারদের পদাঙ্ক অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছেন বুম বুম আফ্রিদি। বিভিন্ন দেশে আয়োজিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াবেন তিনি এখন। ক্যারিবীয় ক্রিকেটাররা যেমনটা করে।
গত বিপিএলে বরাবরের মতো বাংলাদেশে এসেছিলেন। তবে তেমন কিছু করে দেখাতে পারেননি। পিসিবির কাছে প্রত্যাশিত বিদায় সংবর্ধনাও পাননি। সেই সংবর্ধনা নিয়েও হয়েছে নানা নাটক। দুই ভাগ হয়ে গিয়েছিলেন পাক ক্রিকেট কর্তারা। কিন্তু এরপরও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের চিন্তাভাবনা এখনও তার নেই। কারণ, ঐ যে আশা বাঁচিয়ে রাখা। যদি কোনোদিন ডাক আসে। তার আগে মুক্ত পাখির মত পৃথিবীর বিভিন্ন দেশের লিগে খেলবেন। পাশাপাশি দেশ ঘোরাও হবে।

করাচি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আফ্রিদি বলেন, আমি ক্রিকেট থেকে যা চেয়েছিলাম, তার সবই পেয়ে গিয়েছি। এখন আমি খেলাটা উপভোগ করতে চাই। আমি বিশ্বের বিভিন্ন লিগে খেলতে চাই।

ক্রিকেট বিশ্বে এখন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগের রমরমা বাণিজ্য চলছে। এসব লিগে খেলতে পারলে মোটা অর্থ উপার্জন সম্ভব। ক্যারিয়ারের প্রান্তসীমায় দাঁড়িয়ে থাকা আফ্রিদির চাহিদা এখনও আছে এসব লিগে। তাই এখন ডাক পেলেই উড়ে যাবেন ক্রিকেট খেলতে। শুধু ক্রিকেটের সাথে থাকতে বিবাগীর মতো ঘুরবেন দেশে দেশে। কারণ ক্রিকেটই আফ্রিদির ভালোবাসা।

basic-bank

Be the first to comment on "দেশে দেশে ‘বিবাগী’ হয়ে ঘুরবেন আফ্রিদি"

Leave a comment

Your email address will not be published.


*