শিরোনাম

দ্রুত সংশোধন করা হবে প্রাথমিকের বইয়ের ভুল

নিউজ ডেস্ক : প্রাথমিক শ্রেণির বইগুলোতে যে ভুল-ত্রুটি ধরা পড়েছে তা খুব দ্রুত সংশোধন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজধানীর খামারবাড়ীতে আ কা মু গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে সবজি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃপক্ষকে ইতিমধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হেফাজতের মতাদর্শের কিছু ছাপ প্রাথমিকের বইয়ে পাওয়া যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হেফাজতের চেতনায় নয়, মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষাব্যবস্থ‍া এগিয়ে যাবে। শিক্ষার্থীদের বইয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এটা ঠিক না। এমন হয়ে থাকলে সমাধান করা হবে।

basic-bank

Be the first to comment on "দ্রুত সংশোধন করা হবে প্রাথমিকের বইয়ের ভুল"

Leave a comment

Your email address will not be published.


*