শিরোনাম

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক : ঢাকার ধামরাইয়ে গতকাল শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় নুরে আলম শেখ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি রাজবাড়ী সদর থানার দর্পনারায়ণপুর গ্রামের আবদুল লতিফ শেখের ছেলে।

নুরে আলমের বড় ভাই নজরুল ইসলাম শেখ জানান, তার ভাই ময়মনসিংহের ভালুকায় টিএম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট লিমিটেডে ম্যাকানিক্যাল টেকনিশিয়ান পদে চাকরি করতেন। শুক্রবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে রওনা দেন তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া ব্রিজের উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

basic-bank

Be the first to comment on "ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত"

Leave a comment

Your email address will not be published.


*