শিরোনাম

নতুন ছবি কাবিল এর প্রচারে কলকাতায় এলেন হৃত্বিক-ইয়ামি

নিউজ ডেস্ক : কাবিল এর প্রচারে কোনো কমতি রাখতে রাজি নন দুই তারকাই। বৃহস্পতিবার কলকাতায় এসে হৃত্বিক-ইয়ামি প্রথমে গিয়েছিলেন ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে।

সেখানে তাদের দেখতে উপচে পড়ে জনতা। কলেজপড়ুয়াদের আবদার মেটাতে হৃত্বিক-ইয়ামি নাচেনও সেখানে।
ছবি মুক্তি পেয়েছে দিন দশেক হয়ে গিয়েছে। কিন্তু প্রচারের পালা কমছে না। গুজরাট, কোচির পর কলকাতায় এসেছিলেন হৃত্বিক রোশন এবং ইয়ামি গৌতম। আর আসবেন না-ই বা কেন, ঘাড়ের ওপর রইস যে নিঃশ্বাস ফেলছে! বরং বলা ভালো, বক্স অফিসে অনেকটাই এগিয়ে রয়েছে। কলকাতাতে তো বটেই।
তাই কাবিল এর প্রচারে কোনো কমতি রাখতে রাজি নন দুই তারকাই।

হৃত্বিককে ছবির প্রচারে খুব একটা সফর করতে দেখা যায় না। তবে মহেঞ্জোদারো ফ্লপ করার পর থেকে তিনি বেশ চাপে। এ দিন কলকাতায় এসেই টুইট করেছেন। যতই টাইট শিডিউল থাক, শহর ছাড়ার আগে রসগোল্লাটা মিস করতে চান না বলে জানিয়েছেন তিনি। নোভোটেল এ সাংবাদিক সম্মেলন ছিল তার। যেখানে হৃত্বিক বলেন, এতটাই কাবিল হতে চাই, যাতে আমার ছবিই দেখতে লোকে আসে। স্পষ্টই রইস কে ঠুকলেন তিনি।
সুত্র : এবেলা

basic-bank

Be the first to comment on "নতুন ছবি কাবিল এর প্রচারে কলকাতায় এলেন হৃত্বিক-ইয়ামি"

Leave a comment

Your email address will not be published.


*