নিউজ ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে চারটি তক্ষক, একটি শিবলিঙ্গ ও ৪০টি ধাতব মুদ্রা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জাফর আলী নামে একজনকে আটক করা হয়েছে।
নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ মার্চ) রাতে বড়াইগ্রাম উপজেলার আগ্রান এলাকায় জাফর আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারটি তক্ষক, ৪০টি ধাতব মুদ্রা এবং একটি শিবলিঙ্গ উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।
দেশের বাইরে বন্যপ্রাণী তক্ষকের চাহিদা এবং পর্যাপ্ত মূল্য থাকায় এক শ্রেণির মানুষ এগুলো বিদেশে পাচার করছে বলে জানান ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
নাটোরে তক্ষক ও শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

Be the first to comment on "নাটোরে তক্ষক ও শিবলিঙ্গ উদ্ধার, আটক ১"