শিরোনাম

নাসিরনগরে ঘটনায় আটক আরো ৩

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলায় ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরো তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা সদরের পশ্চিমপাড়া থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-উপজেলা সদরের পশ্চিমপাড়ার আহাম্মদ আলী (৪৫), মো. তাবারক হোসেন (৪৫) ও মো. সাদ্দাম হোসেন (২৮)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, ২০১৬ সালের ৩০ অক্টোবর হামলার সময় ধারণ করা ভিডিও ফুটেজে আটক ব্যক্তিদের দেখা গেছে। তাদের বিরুদ্ধে ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

হামলার ঘটনায় পৃথক আটটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানসহ ১১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

basic-bank

Be the first to comment on "নাসিরনগরে ঘটনায় আটক আরো ৩"

Leave a comment

Your email address will not be published.


*