শিরোনাম

নিজের আসল নামে ফিরতে চান এমা স্টোন

নিউজ ডেস্ক : ‘লা লা ল্যান্ড’ তারকা এমা স্টোন নিজের নাম নিয়ে সন্তুষ্ট নন। তার আক্ষেপের কারণ হলো চুক্তি শর্তের কারণে তার আসল নাম এমিলি জিন স্টোন বাদ দিতে হয়েছে।
স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড-এর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সময় নিয়ম অনুসারে একই নামের দুজন শিল্পী থাকতে পারেন না। যেখানে তার আগেই একই নামের আরেক শিল্পীর নাম অন্তর্ভুক্ত ছিলো।
ফলে তাকে এমিলি জিন স্টোন নাম পাল্টে করতে হয় এমা স্টোন। কিন্তু বিশ্বজুড়ে জনপ্রিয় এই তারকা জানিয়েছেন, তিনি নিজের আসল নামেই পরিচিত হতে চান। মঞ্চে যখন তার নাম ডাকা হবে তখন যদি আসল নামেই তাকে ডাকা হয় তাহলে খুব ভালো হতো।
এমা বলেন, ‘‘এমিলি থেকে এমা আসার কারণ নাম দুটো খুব কাছাকাছি ছিল। কিন্তু বেশির ভাগই লোকই আমাকে ‘এম’ বলে ডাকে। ফলে নিজের আসল নাম (এমিলি স্টোন)-এ ফিরে যেতে পারলে খুব ভালো হতো। ’’
এমা আরও জানান, শুরুতে তিনি রাইলে স্টোন নাম পছন্দ করেছিলেন। কিন্তু তা ছয় মাসের বেশি টিকেনি। ভক্তরা তার এই নাম পছন্দ না করায় পুনরায় তা পাল্টে ফেলতে হয়েছিল তাকে।

basic-bank

Be the first to comment on "নিজের আসল নামে ফিরতে চান এমা স্টোন"

Leave a comment

Your email address will not be published.


*