নিউজ ডেস্ক : জেলা শহরের সাতপাই এলাকার একটি কালী মন্দিরে আগুন দেয়ার সময় স্থানীয় জনতা এক দুর্বৃত্তকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে। তার নাম সুমন ইসলাম (৪০)। বাবার নাম নূরুল ইসলাম। বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলার সিংড়াতুলি গ্রামে।
জানা যায় শনিবার ভোরে একদল দুর্বৃত্ত সাতপাই নদীর পাড়ে অবস্থিত একতা সংঘের সর্বজনীন কালী মন্দিরে আগুন ধরিয়ে দেয়। এ সময় পাশের রাস্তা দিয়ে প্রাইভেট পড়তে যাবার পথে এক শিক্ষার্থী ঘটনাটি দেখতে পেয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিমেষ সরকার যিশুকে ডেকে জানায়। পরে অনিমেষ সরকার যিশুসহ স্থানীয়রা তাৎক্ষণিক দৌড়ে গিয়ে সুমন ইসলাম নামে এক দুর্বৃত্তকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় অপর ৩-৪ জন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে সুমন ইসলামকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে যায়।
এদিকে এর দু’দিন আগে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের সাকুয়া ইন্দ্রপুর গ্রামের স্কুল শিক্ষক পরিচয় তালুকদারের বাড়ির পারিবারিক কালী মন্দিরের মূর্তি ভাংচুর করে।

Be the first to comment on "নেত্রকোনায় মন্দিরে আগুন ॥ আটক ১"