শিরোনাম

নোট বাতিলের জের, নগ্ন হয়ে নারীর প্রতিবাদ

নিউজ ডেস্ক : নোট বাতিল ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন ৩১ ডিসেম্বরের পর মানুষের কাছে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট থাকলে তা বদল করা যাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায়। ৮ তারিখের ঘোষণা মতে আরবিআইয়ে টাকা জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩১ মার্চ৷ কিন্তু নতুন বছরে আরবিআইয়ে বাতিল টাকা জমা দিতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়লেন দিল্লির এক নারী৷ আরবিআই তাঁর বাতিল টাকা নিতে অস্বীকার করলে তিনি আরবিআইয়ের গেটের মুখেই নগ্ন হয়ে প্রতিবাদ করেন৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে৷

জানা গেছে, এদিন এক দরিদ্র নারী তাঁর সন্তানকে নিয়ে আরবিআইয়ে উপস্থিত হন৷ সেখানে মেন গেটে নিরাপত্তারক্ষীরা তাঁকে ব্যাংকের অভ্যন্তরে প্রবেশ করতে বাঁধা দেন৷ আর্থিক অনটনে ভুগতে থাকা নারী এই ঘটনায় রীতিমতো বিরক্ত হয়ে যান৷ বহুবার নিরাপত্তারক্ষীদের কাছে বাতিল টাকা জমা করার আর্জি জানানোর পরেও তিনি অসফল হন৷ আর এরপরেই মেজাজ হারিয়ে নগ্ন হয়ে রিজার্ভ ব্যাংকের মূল লোহার গেটের সামনে প্রতিবাদ দেখাতে থাকেন তিনি৷ এই ঘটনার পরই পুলিশে খবর দেয়া হয় আরবিআইয়ের পক্ষ থেকে৷ পুলিশ এসে নারী এবং তাঁর সন্তানকে থানায় নিয়ে যায়।

সংসদ ভবনের সামনেই অবস্থিত এই রিজার্ভ ব্যাংকের সামনে এই নাটকীয় ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজধানী। বাতিল নোট আরবিআইয়ে জমা করতে না পেরে নারীর পাশাপাশি অন্যান্য বহু ব্যক্তিরাও সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

basic-bank

Be the first to comment on "নোট বাতিলের জের, নগ্ন হয়ে নারীর প্রতিবাদ"

Leave a comment

Your email address will not be published.


*