নড়াইল প্রতিনিধি॥ নড়াইলের নড়াগাতি থানাধীন কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য স্থানীয় আওয়ামী লীগ নেতা হাসমত মোল্যা (৪৮) সহ তিনজনকে প্রতিপক্ষরা কুপিয়ে গুরুতর জখম করেছে। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে (২৪ মার্চ) রাত ১০ টার দিকে নড়াইলের নিধিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত তিনজনের বাড়ি নিধিপুর গ্রামে। আহতদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউপি সদস্য হাসমত আলী, জাহাঙ্গীর ও সবুর মোল্যা এলাকায় জমি সংক্রান্ত শালিস বৈঠক শেষে মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন নিধিপুর এলাকায় তাদের গতি রোধ করে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত মামলা হয়নি।
নড়াইলে ইউপি সদস্যসহ তিনজনকে কুপিয়ে জখম
নড়াইলে ইউপি সদস্যসহ তিনজনকে কুপিয়ে জখম
Be the first to comment on "নড়াইলে ইউপি সদস্যসহ তিনজনকে কুপিয়ে জখম"