নিউজ ডেস্ক : নড়াইলে ৭৮বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে নড়াইল ডিবি পুলিশ। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে নড়াইল ডিবি পুলিশের এএসআই হাসান ও এএসআই আলমগীরের নেতৃত্বে একদল সাদা পোশাকধারী পুলিশ অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার দত্তপাড়া গ্রামের মোসলেম শেখের ছেলে মাদক সম্ম্রাট মাসুদ শেখ (৩৪) কে ফেদী দক্ষীন পাড়ায় শশুর বুলু শেখ’র বাড়ির উঠান থেকে ৭৮বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করেছে। জানা যায় সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের ফেদী বাজারের ফেন্সি মাসুদ নামে খ্যাত এই মাদক সম্ম্রাট। জেলার প্রায় সব কয়টি উপজেলা ও ইউনিয়নে তার নাম ডাক রয়েছে বেশ। তিনি লোহাগড়া,লক্ষীপাশা গোপীনাথপুর,কচুবাড়িয়া,রামপুর,কাশিপুর,কালনা, ভাটিয়াপাড়া, শংকরপাশাসহ আশপাশের এলাকায় মাদকের পাইকার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি ডিবি পুলিশ সুত্রে নিশ্চিত করেছেন।
নড়াইলে ৭৮ বোতল ফেনসিডিলসহ মাদক সম্ম্রাট মাসুদ আটক
নড়াইলে ৭৮ বোতল ফেনসিডিলসহ মাদক সম্ম্রাট মাসুদ আটক
Be the first to comment on "নড়াইলে ৭৮ বোতল ফেনসিডিলসহ মাদক সম্ম্রাট মাসুদ আটক"