নড়াইলের ডিবি পুলিশ সড়ক দুর্ঘটনায় নিহত !
নিউজ ডেস্ক : দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই জাহিদুল ইসলাম (৪০) নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ২টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায়।
এ সময় আরও ২ জন আরোহী আহত হয়। নিহত এসআই জাহিদুল ইসলাম কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বহুলবাড়ি গ্রামের নিজাম উদ্দিন মোল্লার ছেলে।
ঝিনাইদহ সদর সার্কেল গোপীনাথ কান্দি এশিয়ান বার্তার প্রতিনিধিকে জানান, ‘দুপুরে এসআই জাহিদুল ইসলাম মোটরসাইকেল যোগে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। পথিমধ্যে ভাটই বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এসআই জাহিদুল ও তার স্ত্রী সালমা খাতুনসহ দু’জন গুরুতর আহত হন’।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে জাহিদুলের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

Be the first to comment on "নড়াইলের ডিবি পুলিশ সড়ক দুর্ঘটনায় নিহত"