নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। ২৮৮টি ইলেক্টোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন তিনি। সিএনএনের খবরে বলা হয়, পরাজয় মেনে নিয়েছেন প্রতিদ্বন্দী হিলারি ক্লিনটন। তিনি ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে নির্বাচিত হওয়ার পর এক ভাষণে ট্রাম্প বলেন, আমি সমস্ত যুক্তরাষ্ট্রের জনগণের প্রেসিডেন্ট। এছাড়া হিলারির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভাষণের শুরুতেই তিনি বলেছেন, হিলারি ক্লিনটন তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
পরাজয় মেনে নিয়েছেন হিলারি

Be the first to comment on "পরাজয় মেনে নিয়েছেন হিলারি"