শিরোনাম

পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক : ঈদের দিন সকালে বৃষ্টির মধ‌্যে রাজধানীর পল্টনে একটি বহুতল ভবনে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নূরজাহান শরীফ প্লাজা নামে নয় তলা ভবনটির সপ্তম তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

আগুন নেভাতে সেখানে কাজ করছিল অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট।

বায়তুল মোকাররমের উত্তর ফটকের বিপরীত দিকে ওভারব্রিজ সংলগ্ন গলিতে এই ভবনটির অবস্থান। এটি আজাদ প্রোডাক্টস গলি নামে পরিচিত।

বাণিজ‌্যিক এই ভবনে পদ্মা লাইফ ইন্সুরেন্সের আঞ্চলিক কার্যালয় রয়েছে।

বেলা সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে এসেছে।

কী কারণে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতি কী হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও দ্রুত নিভিয়ে ফেলায় তেমন ক্ষতি হয়নি বলে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মকর্তাদের ধারণা।

 

basic-bank

Be the first to comment on "পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে"

Leave a comment

Your email address will not be published.


*