শিরোনাম

পাকিস্তানে নতুন আইএসআই প্রধান নিয়োগ

নিউজ ডেস্ক : পাকিস্তানে সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধানকে সরিয়ে নতুন একজনকে নিয়োগ দিয়েছেন নতুন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, রবিবার আকস্মিকভাবে আইএসআইয়ের প্রধানকে সরিয়ে দেওয়া হয়।

কেবল আইএসআই প্রধান নয়, নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও রদবদল করেছেন জেনারেল বাজওয়া।

সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, আইএসআইয়ের প্রধান হিসেবে লে. জেনারেল রিজওয়ান আখতারের স্থলাভিষিক্ত হচ্ছেন লে. জেনারেল নাভেদ মুক্তার। রিজওয়ান আখতারকে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির (এনডিইউ) প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

basic-bank

Be the first to comment on "পাকিস্তানে নতুন আইএসআই প্রধান নিয়োগ"

Leave a comment

Your email address will not be published.


*