শিরোনাম

পাকিস্তানের বিপক্ষে বাদ পড়লেন গাপটিল

নিউজ ডেস্ক : চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। এর ফলে তার টেস্ট ক্যারিয়ার নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

পাঁচ দিনের ম্যাচে সাম্প্রতিক সময়ে নিজের ফর্ম ধরে রাখতে ব্যর্থ হয়েছেন গাপটিল। সে কারণেই ১৩ সদস্যের দল থেকে ছিটকে গেছেন সীমিত ওভারে দারুণ ফর্মে থাকা এই কিউই ওপেনার।

ভারতের বিপক্ষে সাম্প্রতিক সফরে গাপটিলকে শেষ সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু ছয় ইনিংসে তার ব্যাট থেকে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছে। ৩০ বছর বয়সী গাপটিলের ওয়ানডে গড় যেখানে ৪২.৩৫ সেখানে তার টেস্ট গড় মাত্র ২৯.৩৮।

গাপটিলের অনুপস্থিতিতে ভারতীয় বংশোদ্ভূত ব্যাটসম্যান জিত রাভালের টেস্ট অভিষেক হওয়া প্রায় নিশ্চিত। ধারণা করা হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেই রাভালের অভিষেক হতে যাচ্ছে। দুর্ভাগ্যবশত: ভারতীয় সফর থেকে বাদ পড়েছিলেন রাভাল। কিন্তু প্রধান নির্বাচক গেভিন লারসেন বলেছেন নিউজিল্যান্ড কন্ডিশনে তাকে অবশ্যই একটা সুযোগ দেয়া উচিত।

সম্প্রতি ঘরোয়া মৌসুমে তার ফর্ম ছিল দুর্দান্ত। সে কারণেই পরিচিত কন্ডিশনে রাভালের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হওয়াটা জরুরি।
দলে অপর নতুন খেলোয়াড় হিসেবে ডাক পেয়েছেন অল-রাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। এদিকে চার বছর আগে একমাত্র টেস্ট খেলা টড এ্যাস্টেল আবারও দলে ফিরেছেন।

নিউজিল্যান্ড স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড এ্যাস্টেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলাস, জিমি নিশাম, জিত রাভাল, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়াগনার ও বিজে ওয়াটলিং।

 

basic-bank

Be the first to comment on "পাকিস্তানের বিপক্ষে বাদ পড়লেন গাপটিল"

Leave a comment

Your email address will not be published.


*