শিরোনাম

পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ৬

নিউজ ডেস্ক : খুলনায় পিকনিকের বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার জাবুসায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জহুরুল (৫০) ও খোকন (৩৫)। তাদের বাড়ি সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার নলতা এলাকায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সাতক্ষীরার নলতা থেকে একটি পিকনিকের বাস পটুয়াখালীর কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। বাসটি নগরীর খানজাহান আলী (রূপসা) সেতু পার হয়ে খুলনা-বাগেরহাট, মংলা সড়কের জাবুসা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে জহুরুল ও খোকন মারা যায়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

basic-bank

Be the first to comment on "পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ৬"

Leave a comment

Your email address will not be published.


*