শিরোনাম

প্রথম ওয়ানডেতে খেলছেন না ‘কাটার মাস্টার’?

নিউজ ডেস্ক : বাংলাদেশের এই বিস্ময় বোলারকে নিয়ে মহা দুশ্চিন্তায় আছে নিউজিল্যান্ড। উপমহাদেশের স্লো টার্নিং পিচে মুস্তাফিজ যে পেস ভেলকি দেখিয়েছেন সেটা নিউজিল্যান্ডের গতিময় বাউন্সি পিচে কী রূপে দেখা দেবে তা নিয়েই হিসাব কষছেন তারা।

কিন্তু আলোচনার নায়ক মুস্তাফিজই অনিশ্চিত ওয়ানডে সিরিজে! এমনটাই জানালেন প্রধান নির্বাচক।
সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানান, মুস্তাফিজ পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাকে মাঠে নামানোর ঝুঁকি নেবে না টিম ম্যানেজম্যান্ট। দেশের ক্রিকেটের এই সম্পদ যাতে আবারও ইনজুরিতে না পড়ে সে বিষয়ে কড়া দৃষ্টি আছে বোর্ডের।

তাহলে কাটার মাস্টার এখন কী অবস্থায় আছেন? কিছুদিন আগে মুস্তাফিজ নিজেই বলেছিলেন তিনি অনেক ভালো বোধ করছেন এবং ম্যাচ খেলার জন্য ফিট। তাহলে এই দুশ্চিন্তা কেন?

প্রধান নির্বাচক দেখিয়েছেন, সিডনির ট্রেনিং ক্যাম্পে মোস্তাফিজ ৫০-৬০ ভাগ ফিটনেস নিয়ে বোলিং করেছেন। শতভাগ ফিটনেস না আসা পর্যন্ত তাই তাকে মাঠে নামাতে চায় না টিম ম্যানেজমেন্ট। এমনটা হলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ পুরোপুরিই মিস করার সম্ভাবনা দেখা দিয়েছে মোস্তাফিজের। অন্তত ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে খেলছেন না ‘দ্য ফিজ’, এটা মোটামুটি নিশ্চিত।

তবে সবকিছুই নির্ভর করছে ডাক্তারদের দেওয়া ফিটনেস সার্টিফিকেটের ওপর। সেটাও ২৮ তারিখের আগে পাওয়া যাবে না। যদি তাই হয় তবে নিউজিল্যান্ডের জন্য এটা বিরাট সুখবর হবে। অন্যদিকে দায়িত্ব বেড়ে যাবে মাশরাফি-রুবেলদের।

basic-bank

Be the first to comment on "প্রথম ওয়ানডেতে খেলছেন না ‘কাটার মাস্টার’?"

Leave a comment

Your email address will not be published.


*