শিরোনাম

প্রধানমন্ত্রীকে হুমকি : ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে ঝিনাইদহেও মামলা

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোষ্ট দেওয়ায় ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন এক আইনজীবী।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. আব্দুর রশিদ এ মামলাটি করেন। আদালত মামলাটি সরাসরি এজাহার হিসেবে গণ্য করার জন্য ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২৫ সেপ্টেম্বর রাত ১০ টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকী তার ফেসবুক আইডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে পোষ্ট করেন।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় রোববার দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধিত) ২০১৩ এর ৫৭ ধারা মোতাবেক মামলাটি দায়ের করেন ওই আইনজীবী।

বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিজ্ঞ বিচারক এস এম মনিরুজ্জামান মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, একই ব্যক্তির বিরুদ্ধে সিলেটের আদালতে গত ২৯ সেপ্টেম্বর এক মামলা দায়ের হয়, মামলাটি করেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ।

basic-bank

Be the first to comment on "প্রধানমন্ত্রীকে হুমকি : ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে ঝিনাইদহেও মামলা"

Leave a comment

Your email address will not be published.


*