নিউজ ডেস্ক : মুখে যতই না না করুন, সোনাক্ষী সিনহা আর বান্টি সচদেহ যে ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছেন, ক্যামেরাই তার প্রমাণ দিচ্ছে। সম্প্রতি আবার একসঙ্গে দেখা গেল তাদের।
মাস চারেক আগে শোনা গিয়েছিল সোনাক্ষী সিনহা নাকি তার প্রাক্তন বয়ফ্রেন্ড বান্টি সচদেহের সঙ্গে একটু বেশিই মেলামেশা করছেন। একসঙ্গে পার্টি করছেন, সময় কাটাচ্ছেন।
এও শোনা গিয়েছিল, তারা নাকি সম্পর্ক আবার জোড়া লাগাতে চাইছেন। একটি লেটনাইট পার্টির পর সোনাক্ষী নাকি বান্টির বাড়িতে থেকে গিয়েছিলেন। প্রশ্ন উঠেছিল, সম্পর্ক জোড়া না লাগলে কি আর সোনাক্ষী রাত্রিযাপন করতেন? অগাস্ট মাসে বান্টি ও সোনাক্ষীকে নিয়েও আরও একটি খবর প্রকাশ পায়। শোনা যায় বান্টি নাকি সোনাক্ষীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সে কথা গুজব বলে উড়িয়ে দেন সোনাক্ষী।
তবে সম্প্রতি আবার তাদের একসঙ্গে পার্টি করতে দেখা গেছে। তারা নাকি একটি রেস্তোরাঁয় পার্টি করছিলেন। পার্টিতে সোনাক্ষীর সঙ্গে সঞ্জয় কাপুরের ছবিও প্রকাশ পেয়েছে। কিন্তু সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন বান্টি। তাকে আর সোনাক্ষীকে রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় ক্যামেরাবন্দী করেন সাংবাদিকরা।
গত মাসে মুক্তি পেয়েছে সোনাক্ষীর ছবি আকিরা। পরের মাসে আসছে ফোর্স ২।

Be the first to comment on "প্রাক্তন বয়ফ্রেন্ডের সঙ্গে সোনাক্ষী"