শিরোনাম

ফাইনালের অনিশ্চয়তায় মেসি

নিউজ ডেস্ক : স্প্যানিশ ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর কোপা দেলরের ফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে দলের সেরা তারকা লিওনেল মেসি সহ আরও দুই গুরুত্বপূর্ণ ফুটবলার নিষেধাজ্ঞার অনিশ্চয়তায় রয়েছেন। কিন্তু বার্সা কোচ লুইস এনরিক বিশ্বাস করেন, এমনটি হতে দেওয়া যাবে না। এনরিক জানান, মেসি, জর্দি আলবা ও স্যামুয়েল উমতিতি সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে স্বাভাবিক খেলাটাই খেলবে। ফাইনালে খেলতে হলে ফাউল এড়িয়ে চলতে হবে তাদের।

এই আসরের নিয়ম অনুযায়ী একটি ফুটবলার যদি তিন ম্যাচে হলুদ কার্ড পায় তবে পরের ম্যাচে নিষেধাজ্ঞা হবে। আর ওপেরর তিন ফুটবলারই ইতোমধ্যে দুটি করে হলুদ কার্ড দেখেছেন। এই কঠিন শঙ্কার মধ্যেই মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নামবে বার্সা। দ্বিতীয় লেগে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে খেলতে নামবে কাতালানরা। যেখানে প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ২-১ গোলে জিতে এগিয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয় লেগে নিষেধাজ্ঞার কারণে  খেলতে পারবেন না আরেক তারকা নেইমার। কারণ প্রথম লেগে আসরের তৃতীয় হলুদ কার্ড দেখেছেন ব্রাজিল সেনসেশন।

এদিকে হয়তো প্রথম একাদশেই মাঠে নামাবেন মেসি, আলবা ও উমতিতিকে। আর তিনি আশা করেন, এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না যাতে করে তাকে চিন্তার মধ্যে পড়তে হয়, এই ফুটবলাররা পরিস্থিতি খুব ভালো করেই জানে। আমার মনে হয় না খেলায় এ ধরনের কোনো প্রভাব পড়বে। আমাদের প্রধান লক্ষ্যই থাকবে অ্যাতলেটিকোকে হারানো ও ফাইনাল নিশ্চিত করা।

 

 

basic-bank

Be the first to comment on "ফাইনালের অনিশ্চয়তায় মেসি"

Leave a comment

Your email address will not be published.


*