নিউজ ডেস্ক : উইমেন্স ডেভেলপমেন্ট টুর্নামেন্ট সিঙ্গাপুর ২০১৭ তে অংশ নিতে আজ দেশ ছাড়ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। জানা গেছে, আজ বুধবার দুপুর পৌনে ২টায় রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-০৭৮৪ ফ্লাইটে উঠবে মেয়েরা।
এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও সিঙ্গাপুর দল। বাংলাদেশ মোট দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে। অন্যান্য দেশের জাতীয় দল খেললেও বাংলাদেশ দলে জাতীয় দলের খেলোয়াড় থাকছে মাত্র চারজন। বাকিরা অনূর্ধ্ব ১৬ দলের। বৃহস্পতিবার বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে। ১৭ তারিখ শুক্রবার দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা।

Be the first to comment on "ফুটবল কন্যারা আজ সিঙ্গাপুর যাচ্ছে"