শিরোনাম

ফেলে আসা যৌবন নিয়ে যা বললেন অ্যাম্বার রোজ

নিউজ ডেস্ক : আমার বয়স ৩২ বছর। অজস্র পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছি আমি। সেই পুরুষের সংখ্যা ঠিক কত, তা গোনার মতো সময় আমার নেই। ‘ এমন খোলাখুলি মন্তব্য করলেন মার্কিন মডেল ও তারকা অভিনেত্রী অ্যাম্বার রোজ।
একটা সময় তিনি ছিলেন স্ট্রিপার। লাস্যময়ী ভঙ্গিতে নিজের পোশাক খুলে দর্শকদের মনোরঞ্জন করতেন। তবে বর্তমানে তিনি নামকরা মডেল এবং অভিনেত্রী। কিন্তু এই তারকা শুধুমাত্র তার কাজের জন্যেই আলোচনার কেন্দ্রে থাকেন, তা কিন্তু নয়। নিজের বিস্ফোরক বিতর্কিত মন্তব্যের কারণেও তিনি থাকেন সব সময় আলোচনায় থাকেন।
সম্প্রতি ‘অ্যাম্বার রোজ শো’-এর সেটে জানিয়েছেন, তিনি ক’জন পুরুষের সঙ্গে বিছানায় গিয়েছেন, তিনি নিজেও সেটা জানেন না। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, নিজের সম্পর্কে এমন কথা বলছেন অ্যাম্বার।
এক সময়ে মার্কিন র্যা প গায়ক কেনি ওয়েস্টের প্রেমিকা ছিলেন অ্যাম্বার। পরে আর উইজ খালিফার সঙ্গে বিয়েও হয় তাঁর। দু’জনের ছাড়াছাড়ি হতেও অবশ্য সময় লাগেনি। তবে অ্যাম্বারের এই স্বীকারোক্তি বুঝিয়ে দিচ্ছে যে, কেনি আর উইজ ছাড়াও আরো বহু পুরুষ এসেছেন তরুণ এই মডেলের জীবনে।
এই স্বীকারোক্তির পাশাপাশি অ্যাম্বার এ কথাও মনে করিয়ে দিয়েছেন যে, নারীর একাধিক সঙ্গীকে সমাজ সর্বদাই খারাপ চোখে দেখে। অপর দিকে পুরুষের ক্ষেত্রে তা মনে করা হয় বীরত্বের বিষয় বলে।

basic-bank

Be the first to comment on "ফেলে আসা যৌবন নিয়ে যা বললেন অ্যাম্বার রোজ"

Leave a comment

Your email address will not be published.


*