শিরোনাম

বনানী কবরস্থানে আ.লীগের নবনির্বাচিত নেতাদের শ্রদ্ধা

নিউজ ডেস্ক : ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতারা।
আজ বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে গিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, ফারুক খান, আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরীসহ নব নির্বাচিত কমিটির অন্য সদস্যরা।

basic-bank

Be the first to comment on "বনানী কবরস্থানে আ.লীগের নবনির্বাচিত নেতাদের শ্রদ্ধা"

Leave a comment

Your email address will not be published.


*