নিউজ ডেস্ক : বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত আ. ওহাব মোল্লা (৫০) পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুরের বাসিন্দা।
তিনি উজিরপুর এ আর রব কমপ্লেক্স নূরানী মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।
মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে উজিরপুরের ইচলাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্বজনরা জানিয়েছেন, উজিরপুর থানা সদর থেকে মোটরসাইকেলে হস্তিসুন্ড যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উজিরপুর স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে আসেন।
সেখানে রাত ১০টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ মোল্লা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বরিশালে মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই মমিনুল ইসলাম জানান, নিহতের স্বজনরা ময়নাতদন্ত করাতে রাজি না হওয়ায় সূরতহাল শেষে মৃতদেহ রাত ১২টার দিকে নিয়ে গেছেন।

Be the first to comment on "বরিশালে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা অধ্যক্ষের মৃত্যু"