শিরোনাম

বরিশালের বিপক্ষে ব্যাট করছে খুলনা

নিউজ ডেস্ক : এটা তো বিপিএলে ঘরের লড়াই! দুই ভায়রা ভাই মাহমুদ উল্লাহ ও মুশফিকুর রহীম এবারের আসরে মুখোমুখি প্রথমবারের মতো। চট্টগ্রামে বরিশাল বুলসের অধিনায়ক মুশফিক ব্যাটিংয়ে পাঠিয়েছেন মাহমুদ উল্লাহর খুলনা টাইটান্সকে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের ম্যাচ খুলনা জিতলেও হেরেছে বরিশাল।

এই রিপোর্ট লেখার সময় ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩ রান খুলনার। হাসানুজ্জামান ১২ ও আন্দ্রে ফ্লেচার ১ রানে ব্যাট করছেন। এই ম্যাচে খুলনা দলে নেই নিকোলাস পুরান। বরিশাল একাদশের বাইরে রেখেছে আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বিও দিলশান মুনাবিরাকে।

দুই দলই এর আগে ৫টি করে ম্যাচ খেলেছে। কিন্তু খুলনার অবস্থান একটু ভালো। ৪ ম্যাচে জিতে ৮ পয়েন্ট তাদের। আর বরিশালের ৩ জয়ে ৬ পয়েন্ট। এই ম্যাচ তাই বরিশালের জন্য খুলনাকে ধরে ফেলার। আর খুলনার জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে একক ভাবে চলে যাওয়ার।

basic-bank

Be the first to comment on "বরিশালের বিপক্ষে ব্যাট করছে খুলনা"

Leave a comment

Your email address will not be published.


*