শিরোনাম

বল টেম্পারিংয়ে অভিযুক্ত ডু প্লেসিসের আপিল শুনানি ১৯ ডিসেম্বর

নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিসের বিরুদ্ধে। আইসিসির আনীত অভিযোগের ব্যাপারে করা প্রোটিয়া অধিনায়কের আপিল শুনানি আগামী ১৯ ডিসেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত ২২ নভেম্বর আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ডু প্লেসিসের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আনেন। হোবার্ট টেস্টের ভিডিও ফুটেজ দেখে তিনি এ ব্যাপারে নিশ্চিত হন। সেই টেস্টের পুরো ম্যাচ ফি জরিমানা দিতে হয়েছিল ডু প্লেসিসকে। এরপর আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন টিভি ফুটেজের ভিত্তিতে বলের প্রকৃতি বদলে দেওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেন।

এর ৩ দিন পর এই অভিযোগের বিরুদ্ধে আপিল করেন ডু প্লেসিস। তিনি এরকম কিছুই করেননি বলে আপিলে উল্লেখ করেন। তাকে সমর্থন দেয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকেও আইসিসির কাছে বল টেম্পারিং এর বিষয়ে পরিস্কার ব্যাখ্যার আবেদন জানানো হয়। এরপর ডেভিড রিচার্ডসন জানান, এ বিষয়ে নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। নিজের দোষ স্বীকার না করে ডু প্লেসিস আপিল করায় তিনি ‘অবাক’ হয়েছেন বলেও মন্তব্য করেন রিচার্ডসন।

basic-bank

Be the first to comment on "বল টেম্পারিংয়ে অভিযুক্ত ডু প্লেসিসের আপিল শুনানি ১৯ ডিসেম্বর"

Leave a comment

Your email address will not be published.


*