শিরোনাম

‘বাংলাদেশের মতো শক্তিশালী ইসি কোনো দেশে নেই’

নিউজ ডেস্ক : বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনের মতো এত স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠনের কোনো নজির কোনো গণতান্ত্রিক দেশে আছে বলে জানা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। একটি স্বাধীন নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন চাই, যুক্তরাষ্ট্র মার্কিট রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের এমন মন্তেব্যের জবাবে আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০১২ সালে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ-আলোচনা করে তাদের পরামর্শে একটি সার্চ কমিটি গঠন করেন। সেই সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বিএনপি পরিকল্পিত ভাবে দেশের নির্বাচন ব্যবস্থাকে এবং নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। সুতরাং তাদের কাছে কোনো নির্বাচন কমিশনই গ্রহণযোগ্য হবে না একমাত্র আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করা হলে তাদের কাছে গ্রহণযোগ্য হবে। হানিফ আরও বলেন, মার্কিট রাষ্ট্রদূত হিসেবে তারা আমাদের উন্নয়নের সহযোগিতার কথা বলতে পারেন। তবে নির্বাচন কমিশনের গঠন এটি সরকারের বিষয়, এটি দেশের বিষয়।

গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় বিএনপির তদন্ত রিপোর্ট প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, তাদের তদন্ত কমিটি গঠনের এখতিয়ারও নেই, কেউ ক্ষমতাও দেয়নি। তারা কি রিপোর্ট দিল না দিল এটা নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। এ সময় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি সংক্রান্ত দুঃস্থ রোগীদের মধ্যে চিকিৎসার জন্য চেক বিতরণ করেন হানিফ।

basic-bank

Be the first to comment on "‘বাংলাদেশের মতো শক্তিশালী ইসি কোনো দেশে নেই’"

Leave a comment

Your email address will not be published.


*