শিরোনাম

বাউন্সার নিয়ে আমাদের অভিযোগ নেই: তামিম

নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের উইকেট সবসময়ই বাউন্সি। এটা সবাই জানে। সেই বাউন্সেই বেশি ভুগতে হয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানদের। বিশেষ করে টেস্ট সিরিজে যেন দুই দলে বাউন্সের প্রতিযোগিতা চলেছে। বাংলাদেশে এক রাব্বি ছাড়া আর তেমন কেউ বাউন্স দিয়ে কাবু করতে পারেননি কিউইদের। তাই প্রতিযোগিতায় জয় হয়েছে কিউইদের। আর আহত হয়ে মাঠ ছেড়েছে টাইগাররা।

গত ৩ দিন ধরেই চলছে আহত হওয়া আর হাসপাতালে যাওয়ার পালা। মুশফিকের উপরেই সবচেয়ে বেশি ঝড় গেছে। ইনজুরি নিয়ে মাঠে নামা মুশফিককে একের পর এক বাউন্সার দিয়ে মাঠের বাইরে পাঠানোর চেষ্টা করেছে ওরা। শেষ পর্যন্ত সফলও হয়েছে। তবে আউট করে নয়, আঘাত করে। তবে প্রতিপক্ষের এই কৌশলে আপত্তির কিছু দেখছেন না টাইগার সহ-অধিনায়ক তামিম ইকবাল।

ম্যাচ শেষে তামিম বললেন, “বাউন্সার দেওয়া ওদের কৌশল। এটা হতেই পারে। তাই বাউন্সার নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। আমি নিশ্চিত মুশফিকেরও নেই। ওরা যখন বাংলাদেশে যায়, তখন আমরা সারাদিন স্পিনই করি । কারণ আমরা জানি ওরা স্পিন পছন্দ করে না। তখন তো ওরা অভিযোগ করে না। ক্রিকেট এমনই। ”

তামিম ক্রিকেটীয় ভদ্রতার সীমায় থেকে তার উত্তর দিয়ে গেলেন। হয়তো বিষয়টা এরকমই। তবে একের পর এক বল ব্যাটসম্যানের বডিলাইনে করে যাওয়াটাও ক্রিকেটীয় আচরণ নয়। এটা চরম বিতর্কিত এবং সমালোচিত একটা বিষয়।

basic-bank

Be the first to comment on "বাউন্সার নিয়ে আমাদের অভিযোগ নেই: তামিম"

Leave a comment

Your email address will not be published.


*