শিরোনাম

বাগেরহাটের ১৪ জনের বিরুদ্ধে ৭ অভিযোগ

নিউজ ডেস্ক : বাগেরহাটের ১৪ রাজাকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কুখ্যাত রাজাকার হিসেবে (মে থেকে ডিসেম্বর পর্যন্ত) বাগেরহাটের কচুয়া ও মোড়েলগঞ্জ উপজেলায় হত্যা-গণহত্যা, নারী ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগসহ সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
একই মামলার ওই ১৪ আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন ৪ জন। তারা হলেন- মোড়েলগঞ্জ উপজেলার খান আকরাম হোসেন (৬০) ও শেখ মোহম্মদ উকিল উদ্দিন (৮২) এবং কচুয়া উপজেলার ইদ্রিস আলী মোল্লা (৬৪) ও মো. মকবুল মোল্লা (৭৯)। বাকি ১০ জন পলাতক।
গত বছরের ১৬ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ওই ১৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ওইদিনই সন্ধ্যায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে পুলিশ।

basic-bank

Be the first to comment on "বাগেরহাটের ১৪ জনের বিরুদ্ধে ৭ অভিযোগ"

Leave a comment

Your email address will not be published.


*