শিরোনাম

বাণী কাপুরের নাচের প্রশংসায় হৃত্বিক

নিউজ ডেস্ক : বলিউড তারকাদের মধ্যে তিনিই সবচেয়ে ভাল নাচতে পারেন বলে অনেকেই মনে করেন। এহেন হৃত্বিক রোশনই অভিনেত্রী বাণী কাপুরের নাচের প্রশংসা করেছেন। আদিত্য চোপরার পরিচালনায় ‌রণবীর সিং–এর বিপরীতে ‘‌বেফিকর’‌–এ অভিনয় করেছেন বাণী কাপুর। প্রকাশিত হয়েছে এই সিনেমার ‘‌নেশে সি চাদ গেয়ি’‌র ভিডিও। সে গানের তালে রণবীর–বাণীর নাচ এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়। বিশেষ করে বাণী কাপুরের স্টেপিং মনে ধরেছে হৃত্বিকের। এত জটিল নাচ কীভাবে করলেন বাণী?‌ অবাক হৃত্বিক। বাণীকে তাঁর দেখা সেরা নাচিয়ে বলতেও ছাড়েননি হৃত্বিক। আপ্লুত বাণী বলেছেন ‘‌নাচের ভগবান’‌ তাঁর প্রশংসা করায় তিনি খুশি। হয়তো কোনো দিন তিনি হৃত্বিকের অর্ধেক ভাল নাচতে পারবেন।

সূত্র: আজকাল

 

basic-bank

Be the first to comment on "বাণী কাপুরের নাচের প্রশংসায় হৃত্বিক"

Leave a comment

Your email address will not be published.


*