শিরোনাম

বাবার তিন মদ্যপ বন্ধুর হাতে ধর্ষিতা নাবালিকার মৃত্যু

নিউজ ডেস্ক : বাবার তিন মদ্যপ বন্ধুর বিকৃত লালসার শিকার ১৪ বছরের এক কিশোরী মারা গেল হাসপাতালে। পুলিশ জানিয়েছে, কিছুদিন আগেই রোগে ভুগে মৃত্যু হয়েছে কেরলের কালামাসেরির ওই নাবালিকার বাবার।

গরিব ঘরের মেয়েটি ম্যানেনজাইটিস থেকে সেরে উঠছিল।
গত সেপ্টেম্বরে বাড়িতে বাবার তিনি মদ্যপ বন্ধুর হাতে ধর্ষণের পর মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। তাকে কোট্টায়মের সরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পুলিশের অনুমান, যৌন হয়রানির ফলে শরীরে ছড়ানো সংক্রমণের জেরে মেয়েটি মারা গেল।

শিশু অধিকার রক্ষা সংগঠনের কর্মীদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে কালামাসেরি পুলিশ গ্রেপ্তার করেছে রবি, রাজু ও রাজেশ নামে মেয়েটির বাবার বন্ধুদের। মেয়েটির মৃত্যুর পর ফৌজদারি দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাও দায়ের করেছে পুলিশ।

সূত্র: এবিপি আনন্দ

basic-bank

Be the first to comment on "বাবার তিন মদ্যপ বন্ধুর হাতে ধর্ষিতা নাবালিকার মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*