নিউজ ডেস্ক : চলতি লিগে ঘরের মাঠে এখন পর্যন্ত কোনো জয় নেই ওসাসুনার, জিতেছে্ই একটা মাত্র ম্যাচ। পয়েন্ট তালিকার তলানিতে থাকা এই দলের বিপক্ষেই হোঁচট খেতে বসেছিল রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত অবশ্য কোনো অঘটন ঘটেনি, ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে জিনেদিন জিদানের শিষ্যরা।
ওসাসুনার মাঠে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর ম্যাচে সমতা টানেন সের্হিও লেওন। দ্বিতীয়ার্ধে ইসকো ও লুকাস ভাসকেসের গোলে জয় নিশ্চিত হয় লিগের সফলতম ক্লাবটির। ম্যাচ জুড়ে দারুণ সব সেভ করে দলকে তিন পয়েন্ট এনে দিতে বড় অবদান কেইলর নাভাসের।

Be the first to comment on "বার্সাকে হটিয়ে ফের শীর্ষে রিয়াল"