নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বালি দ্বীপে ভূমিধসে সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে দুটি শিশুও, এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন। দ্বীপের উত্তর-পূর্ব অংশের গ্রাম সোঙ্গানে স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে এই ভূমিধসের ঘটনা ঘটে।
আবহাওয়া অফিসের এক মুখপাত্র জানান, মূলত অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেই মাটি নরম হয়ে ভূমিধস হয়। উদ্ধারকারী দল বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করেছে।

Be the first to comment on "বালি দ্বীপে ভূমিধসে সাতজনের মৃত্যু"