শিরোনাম

বালির দুর্গ বানিয়ে গিনেস বুকে নাম

নিউজ ডেস্ক : আয়লানের মৃত্যুর প্রতিবাদ থেকে প্রয়াত রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামকে শ্রদ্ধাজ্ঞাপন, তার হাতের ছোঁয়ায় সমুদ্রসৈকতে ফুটে ওঠে নানা মুহূর্তের স্থাপত্য। তার শিল্পে কখনও ধরা পড়ে প্রশংসার কাহিনী, কখনও ব্যর্থতার গ্লানি।

দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে ভারতীয় শিল্পী সুদর্শনের কীর্তির কথা। এবার তিনি বালি দিয়ে তৈরি করে ফেললেন আস্ত একটি দুর্গ। যার উচ্চতা ৪৮ ফুট আট ইঞ্চি। স্যান্ড আর্ট ইনস্টিটিউটের ৩০ জন ছাত্রকে সঙ্গে নিয়ে পুরীর সমুদ্রসৈকতে এই সুউচ্চ দুর্গটি বানিয়ে ফেলেছেন তিনি। সেখানেই উপস্থিত ছিলেন গিনেস বুকের কর্মকর্তারা। তার হাতের জাদুতে মুগ্ধ হয়ে শিল্পী সুদর্শনকে সম্মানিত করেন গিনেস বুক। এর আগে সর্বোচ্চ বালির দুর্গটি ছিল ৪৫ ফুট লম্বা।

গত বছর বড়দিনে চার দিন ধরে এক হাজার ১০টি সান্তা ক্লজ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন সুদর্শন। সেই কৃতিত্বের জন্য লিমকা রেকর্ড বুকে জায়গা করে নিয়েছিলেন তিনি। ইতিমধ্যে দেশটির পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন এই বালুশিল্পী। এবার গিনেস বুকে নাম তুলে ইতিহাস গড়লেন তিনি।

basic-bank

Be the first to comment on "বালির দুর্গ বানিয়ে গিনেস বুকে নাম"

Leave a comment

Your email address will not be published.


*