শিরোনাম

বাসা থেকে মোনাজাতে অংশ নিলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে নিজ বাসভবন ফিরোজাতে বসেই টঙ্গির তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানা যায়, বেলা ১১টায় মোনাজাত শুরু হলে নিজ বাসভবনে বসেই তাতে শামিল হন তিনি।

তবে আনুষ্ঠানিক কোনো আয়োজন না থাকায় একাই মোনাজাতে শামিল হন খালেদা জিয়া। চেয়ারপারসনের বাসভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সকাল ১১ টায় ইজতেমা ময়দানে লাখ লাখ মুসুল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় ১১টা ৩৫ মিনিটে। বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে বহির্বিশ্বের প্রায় ৮ হাজারেরও বেশি মুসল্লিসহ লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অশগ্রহণ করেন। তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি দিল্লির মারকাজের শূরা সদস্য হজরত মাওলানা মুহাম্মদ সাদের পরিচালনায় আখেরি মোনাজাতকালে গোটা ইজতেমা ময়দান যেন এক পুণ্যময় ভূমিতে পরিণত হয়। গত ১৩ জানুয়ারি রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া প্রথম পর্বের তিনদিনব্যাপী ইজতেমার আজ ছিল শেষ দিন।

basic-bank

Be the first to comment on "বাসা থেকে মোনাজাতে অংশ নিলেন খালেদা জিয়া"

Leave a comment

Your email address will not be published.


*