শিরোনাম

বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৩৫

নিউজ ডেস্ক : ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৫ জন।

আজ সোমবার বেলা দেড়টায় উপজেলার নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচেষ্টা পরিবহনের যাত্রীবাহী একটি বাস শিমুলিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ওই সময় উল্টো দিকে ঢাকা থেকে মাওয়ার দিকে আসা গাঙচিল পরিবহনের দ্রুতগামী একটি বাসের সঙ্গে প্রচেষ্টা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে আশপাশের এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর আহত ব্যক্তিদের চারজন মারা যায়। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। নিহত ব্যক্তিদের কারও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

basic-bank

Be the first to comment on "বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৩৫"

Leave a comment

Your email address will not be published.


*