শিরোনাম

বিএনপি নেতিবাচক রাজনীতি করবে না : আমীর খসরু

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, সরকার একটি বহুমুখী নির্বাচনী প্রকল্প হাতে নিয়েছে। তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাইরে রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। কিন্তু এ চেষ্টা সফল হবে না বলে উল্লেখ করে তিনি নেতা-কর্মীদের ‘সব ধরনের’ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তবে তিনি এও বলেন, বিএনপি নেতিবাচক রাজনীতি করবে না।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডেমোক্রেটিক কাউন্সিল নামের একটি সংগঠন নতুন নির্বাচন কমিশন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক ওই আলোচনার আয়োজন করে।

আমীর খসরু অভিযোগ করেন, নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সরকারদলীয়দের প্রস্তাব প্রাধান্য পাওয়ায় রাষ্ট্রপতির ওপর জনগণের আস্থা নেই। রাষ্ট্রপতি আওয়ামী লীগের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছেন।

একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়। বাঙালি জাতি মুক্তিকামী জাতি। তাদের আটকে রাখা যাবে না।

তিনি নেতা-কর্মীদের সব ধরনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা বলেন, বিএনপি নেতিবাচক রাজনীতি করবে না। বিএনপি ইতিবাচক রাজনীতি করবে। বিএনপির প্রতিটি পদক্ষেপ হবে নিয়মতান্ত্রিক।

আয়োজক সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, প্রচার সম্পদাক শহীদ উদ্দীন চৌধুরী।

basic-bank

Be the first to comment on "বিএনপি নেতিবাচক রাজনীতি করবে না : আমীর খসরু"

Leave a comment

Your email address will not be published.


*