শিরোনাম

বিএনপি ভুল রাজনীতির কারণে হতাশাগ্রস্ত: হানিফ

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি ভুল রাজনীতির কারণে হতাশাগ্রস্ত। এ হতাশাগ্রস্ততার কারণে তারা বারবার বিভ্রান্তমূলক কথা বলে যাচ্ছেন। আজ শুক্রবার সকালে কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ নেতা হানিফ আরো বলেন, দশম জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করাটা ছিল ভুল সিদ্ধান্ত। এই ভুলের দায়ভারটা তারা নির্বাচন কমিশনের ওপর চাপিয়ে সান্ত¦না খোঁজার চেষ্টা করছেন। নবনিযুক্ত নির্বাচন কমিশন সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন- এটা আমাদের প্রত্যাশা। কিন্তু তার আগেই তাদের বিরুদ্ধে অভিযোগ আনা যুক্তিসংগত নয়।

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেব-উন-নেসা সবুজসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় দলীয় নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন। পরে বিজয়ীদের মাঝে তিনি পুরস্কার বিতরণ করেন।

এরপর দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার তার নির্বাচনী এলাকার আলামপুর ইউনিয়নের ফুলবাড়িয়া, আলামপুরসহ অন্তত ১০টি স্পটে বিভিন্ন বাড়িতে নারী ও পুরুষদের নিয়ে উঠান বৈঠকে মিলিত হন। এ সময় তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

basic-bank

Be the first to comment on "বিএনপি ভুল রাজনীতির কারণে হতাশাগ্রস্ত: হানিফ"

Leave a comment

Your email address will not be published.


*