নিউজ ডেস্ক:অবশেষে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি ঘোষণা করেছেন। ঘোষিত কমিটিতে স্থায়ী কমিটির ১৭ সদস্যের নাম ছাড়াও ৩৫ জন ভাইস চেয়ারম্যান, ৭৩ জন উপদেষ্টা, ৭ জন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সম্পাদক মন্ডলীর ২০৯ জনের নাম ঘোষণা করা হয়েে ছ। ১৯ মার্চ জাতীয় কাউন্সিলের পর এর আগে ৪ দফায় ৪২ জনের নাম ঘোষণা করা হয়।
বিএনপির ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে ২টি পদ খালি রেখে ১৭ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এ কমিটির ৩ নতুন মুখ হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ। আর স্থায়ী কমিটির আগের সদস্যদের মধ্যেযাদের রাখা হয়েছে তারা হলেন, খালেদা জিয়া, তারেক রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান। স্থায়ী কমিটির আগের সদস্য সারোয়ারী রহমান ও এম সামসুল ইসলামকে নতুন কমিটিতে উপদেষ্টা পরিষদ সদস্য করা হয়েছে।

Be the first to comment on "বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা"