নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, পরিকল্পিতভাবে জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও বিচ্ছিন্নভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে। এই দুষ্কৃতকারীদের সঙ্গে সমাজ, দেশ বা জাতির কোনো আঁতাত নেই।
তাদের পরিহার করুন। আজ সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে হলি আর্টিজান হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে আর্থিক অনুদান দেওয়া সংক্রান্ত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হলি আর্টিজান হামলার মামলার তদন্তের কাজ অনেক দূর এগিয়ে গেছে। তদন্তে যেসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে. তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাইয়ের পরই চার্জশিট প্রদান করা হবে। মোহাম্মদপুরে জঙ্গিদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ সম্পর্কে তিনি বলেন, বন্দুকযুদ্ধে দুজন নিহত হলেও একজন পালিয়ে গেছেন- এ রকম তথ্য আমরা পেয়েছি। পলাতক জঙ্গির খোঁজ করা হচ্ছে। উল্লেখ্য, হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় ডিবি পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন আহমেদ খান নিহত হন। দুই পরিবারকে ১০ লাখ করে ২০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।

Be the first to comment on "‘বিচ্ছিন্নভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে’"