শিরোনাম

বিপিএল ফাইনালে জেমস

নিউজ ডেস্ক : আজ বিপিএলের চতুর্থ আসরের ফাইনালের পর্দা উঠবে। এবারের ফাইনালে মুখোমুখি হবে সাকিবের ঢাকা ডায়নামাইটস ও সাব্বিরের রাজশাহী কিংস।

তবে এই দুই দল মাঠের নামার আগে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সুরের মূর্ছনা ছড়াবেন নগরবাউল জেমস। শুক্রবার বিকেল ৪টায় মঞ্চে আসবেন তিনি।
নিজের ব্যান্ড নিয়ে শ্রোতাদের মাতাবেন জেমস। এরপর সন্ধ্যা পৌনে ৬টা থেকে শিরোপার জন্য লড়বে ঢাকা ডায়নমাইটস ও রাজশাহী কিংস।

জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এক ঘণ্টা গাইবেন জেমস। তার পরিবেশনায় থাকবে জনপ্রিয় বেশকিছু গান। জেমস নিজেও ক্রিকেট খেলা পছন্দ করেন। তাই বিপিএলে সংগীত পরিবেশনের প্রস্তাব পেয়ে গাইতে সম্মতি জানিয়েছেন।

basic-bank

Be the first to comment on "বিপিএল ফাইনালে জেমস"

Leave a comment

Your email address will not be published.


*